শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ১০:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিকদের জন্য ‘নৈতিক আচরণবিধি’ প্রণয়নে হাই কোর্টের রুল

মিনহাজুল আবেদীন: [২] সংবাদপত্র, সংবাদ সংস্থা ও সাংবাদিকদের উচ্চ মানসম্পন্ন পেশাদারিত্বের জন্য একটি ‘নৈতিক আচরণবিধি’ প্রণয়ণ নিয়ে হাই কোর্ট থেকে একটি আদেশ এসেছে। প্রেস কাউন্সিল আইন-১৯৭৪ এর ১১(২) (খ) অনুযায়ী একটি নৈতিক আচরণবিধি প্রণয়ণে নিষ্ক্রিয়তা কেনো আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে এই রুলে। সেই সঙ্গে এই আচরণবিধি প্রণয়নের নির্দেশ কেনো দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। ঢাকা পোস্ট

[৩] এছাড়াও জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ অনুযায়ী একটি ব্রডকাস্টিং কমিশন গঠনে যথাযথ পদক্ষেপ নিতে কেনো নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চেয়েছে হাই কোর্ট অননুমোদিত, অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের প্রচার-প্রকাশ বন্ধে আইনি পদক্ষেপ নিতে এবং নিবন্ধনের জন্য বিবেচনাধীন অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধন দিতে কেনো নির্দেশ দেয়া হবে না, জানতে চাওয়া হয়েছে এই রুলে। বিডিনিউজ ২৪

[৪] এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ সোমবার (১৬ আগস্ট) এ রুল জারি করে।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রাশিদা চৌধুরী নীলু ও জারিন রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। তথ্য সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি’র চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে সাত দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বাংলানিউজ ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়