শিরোনাম
◈ পশুর হা‌ট নি‌য়ে বিএনপি-জামায়াত প্রতি‌যো‌গিতা, দর্শকের ভূ‌মিকায় এন‌সি‌পি ◈ লা লিগায় লড়াই ক‌রে জিত‌লো বার্সেলোনা ◈ রাজনীতিতে ফিরে এলে আবারও আওয়ামী লীগের হয়েই মাঠে নামবেন, জানালেন সাকিব আল হাসান ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ১৬ বছর পর বিশ্বকাপ ফুটবলে ◈ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেভাবে জড়ালেন সাবেক বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা ◈ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন ◈ বিশ্বকাপ ইস‌্যু‌তে ইরান শিগ‌গির ফিফার সঙ্গে বৈঠকে বসছে ◈ ভিজিট ভিসায় হজ করা যাবে না: হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা ◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০২:০৩ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কামাল হোসেন: [২] দৌলতদিয়া ফেরিঘাট থেকে ৬৬০ পিস ইয়াবাসহ দু্ই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

[৩] গ্রেপ্তারকৃতরা হলো- ফরিদপুর জেলার কোতয়ালী থানার গোবিন্দপুর এলাকার মৃত দুলাল ভুইয়ার ছেলে মো. হাসিবুল হাসান (২৭) ও বরিশাল জেলার গৌরনদী থানার কমলাপুর গ্রামের মৃত কেরামত হাওলাদারের ছেলে মো. বিল্লাল হোসেন (৩৬)।

[৪] রোববার (১৫ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প।

[৫] প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাচাই পূর্বক সত্যতা পেয়ে শনিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে হাসিবুল হাসান ও বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজতে থাকা ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬টি সীমকার্ডসহ ৪টি মোবাইল ও মাদক বিক্রির ১১'শ টাকা জব্দ করা হয়।

[৭] বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়