শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০১:১৭ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মোস্তাফিজুর রহমান: [২] রোববার (১৫আগস্ট) সাড়ে ১০ টায় বাড্ডা আদর্শ নগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কবির খাঁর (৪০) মৃত্যু হয়। তিনি পেশায় রড মিস্ত্রি ছিলেন।

[৩] হাসপাতালে নিয়ে আসা নিহতের চাচাতো ভাই সহকর্মী আব্দুল খালেক জানান, নির্মাণাধীন দ্বিতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় লিংকিং এর রড বাধার কাজ করার সময় বৈদ্যুতিক তারের সাথে রডের সংস্পর্শে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যায়।

[৪] পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে দুপুর পৌনে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃত পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা কালতি বুনিয়া গ্রামের হযরত আলী খানের ছেলে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়