শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৭:২৭ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলোকচিত্রী চঞ্চল মাহমুদের চিকিৎসা সহায়তায় বিজিএমইএ

শরীফ শাওন: [২] বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) খ্যাতিমান এই আলোকচিত্রীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিচ্ছে। চঞ্চল মাহমুদ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

[৩] শনিবার বিজিএমইএ সভাপতি ফারুক হাসান দেশের ফ্যাশন আলোকচিত্রের অন্যতম পথিকৃত, চঞ্চল মাহমুদের চিকিৎসার জন্য তার সহধমির্ণীর কাছে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন।

[৪] বিজিএমইএ কর্তৃপক্ষ জানায়, বানিজ্য সংগঠন হিসেবে বিজিএমইএ তৈরি পোশাক শিল্পের উন্নয়নে একনিষ্ঠভাবে কাজ করছে, এর মাধ্যমে লাখো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। সংগঠনটি বিশ্বাস করে, শুধুমাত্র ব্যবসার প্রসার ঘটানো নয়, এর বাইরেও সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে বিজিএমইএ সব সময়ে সমাজের জন্য মঙ্গলজনক কাজগুলোর সাথে সক্রিয়ভাবে যুক্ত হয়েছে।

[৫] করোনাকালীন সময় নজিরবিহীন সংকটে বিজিএমইএ সীমিত সম্পদ নিয়েই সম্মুখ সারির যোদ্ধা ও দরিদ্র জনগনের সহায়তায় এগিয়ে এসেছে। স্বাস্থ্যকর্মীদের মাঝে পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরমঞ্জামাদি) বিতরণ ও নিম্ন-মধ্যম আয়ের খেটে খাওয়া মানুষ যারা করোনা অতিমারির কারণে দরিদ্র থেকে দরিদ্রতর অবস্থায় পতিত হয়েছে, তাদের মাঝে খাদ্য বিতরণ করেছে। এছাড়াও কোভিড আক্রান্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান হিসেবে ৬ কোটি টাকা প্রদান করেছে।

[৬] বিজিএমইএ কোভিড রোগীদের সহায়তায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে জরুরি জীবন রক্ষাকারী BiPAP সহ
১৫টি ​High Flow Nasal Cannula (জার্মানী প্রস্তুতকৃত) মেশিন প্রদান করেছে। একইসাথে বিজিএমইএ বিতরণের জন্য হাসপাতালটিকে ৫০ হাজার পিস মাস্ক প্রদান করেছে। এসবের বাইরে বিজিএমইএ সম্মুখ সারির যোদ্ধা স্বাস্থ্যকর্মী, আইন প্রয়োগকারী সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, কাষ্টমস, সমুদ্র বন্দর, বিমান বন্দর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন ও চট্রগ্রাম সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থার মাঝে ১০ লাখ পিস মাস্ক বিতরণ করেছে।

[৭] চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজিএমইএ এর সহ সভাপতি মিরান আলী, পরিচালক তানভীর আহমেদ, আব্দুল্লাহ হিল রাকিব, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথী, খ্যাতিমান অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।

  • সর্বশেষ