শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরও ২৫৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

শাহীন খন্দকার: [২] শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় (১৩ আগস্ট সকাল ৮টা থেকে ১৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২১৯ জন এবং ঢাকার বাইরে ৩৮ জন নতুন রােগী ভর্তি হয়েছে।

[৩] এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্ব মোট ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪০ জনে। এতে বলা হয়, গত ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগীভর্তি হয়েছে ৫ হাজার ৯০২ জন। তাদের মধ্য থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৮৩৮ জন রোগী।

[৪] প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫৪ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমােট ৮৬ জন রােগী ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি স্বাস্থ্য অধিদপ্তরের রোগগতত্ত্ব, রােগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর)। তবে ডেঙ্গু সন্দেহে ২৪টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে সংস্থাটির কাছে। সেগুলো পর্যালোচনা করছে আইইডিসিআর।

  • সর্বশেষ