শিরোনাম
◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি ◈ সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের ◈ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, জামাত সাড়ে ৮ টায় ◈ ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা ◈ ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি ◈ চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২ ◈ ঈ‌দের পরই উত্তপ্ত হ‌চ্ছে সংসদ ও মাঠের রাজনীতি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৬:২৯ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু

সনত চক্রবর্ত্তী: [২] ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ডেডিকেটেড হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৪ ও উপসর্গে তিনজন রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬৪ জন। একই সময়ে ৩১৩ নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৪০।

[৩] এ নিয়ে ফরিদপুরে শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৭৭২ জনে। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে শনিবার (১৪ আগস্ট) এ তথ্য জানা গেছে। মৃত ৭ জনের মধ্যে ফরিদপুরের তিনজন, গোপালগঞ্জের দুইজন, মাদারীপুরের একজন এবং রাজবাড়ীর একজন রয়েছেন।

[৪] সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ১১৯ জনের মধ্যে ভাঙ্গায় ১৪, বোয়ালমারীতে ৪, নগরকান্দায় ৫, মধুখালীতে ১৪, সদরপুরে ১৬, চরভদ্রাসনে ১৯, সালথায় দুই এবং ফরিদপুর সদরে ৪৫ জন রয়েছেন।

[৫] ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা হাসপাতালে শনিবার (১৪ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ২২৪ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৭৩ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়