শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০২:৫৮ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে কুলি মজদুরদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

আরমান কবীর: [২] টাঙ্গাইল সদর উপজেলার কুলি মজদুর ও নির্মাণ শ্রমিকদের ২৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার(১৪ আগস্ট) সকালে টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে ওই খাদ্য সহায়তা প্রদান করেন।

[৩] টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে খাদ্য সহায়তা বিতরণকালে অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনসারী, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম, জেলা কুলি মজদুর ইউনিয়নের সভাপতি উদয় লাল গৌড় প্রমুখ উপস্থিত ছিলেন।

[৪] এ সময় ২০০টি কুলি মজদুর ও ৫০টি নির্মাণ শ্রমিক পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়