শিরোনাম
◈ এআই ক্যামেরার ভয়ে ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন মানছেন চালকেরা ◈ না‌হিদ রানা এপ্রিল মা‌সের আইসিসির সেরা ক্রিকেটার নির্বা‌চিত ◈ অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ ফুটব‌লে নিউজিল্যান্ড দল  ◈ বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনের তাৎপর্য ◈ দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার ◈ ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে ৬ লাখের বেশি ভোটার ◈ চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, বিস্কুটে উচ্চমাত্রার লবণ: বছরে মারা যাচ্ছে ২৪,০০০ মানুষ ◈ পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ, নতুন নির্দেশনা জারি করলো বিজেপি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০২:৪৯ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ব্যাংককে প্রধানমন্ত্রী বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ

রাকিবুল আবির: [২] করোনা মোকাবেলায় ব্যর্থ হওয়ায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাইথ চান-ওচার বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেন দেশটির জনগণ। আর এই প্রতিবাদ সভাকে লক্ষ্য করে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে দেশটির পুলিশ প্রশাসন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ বিক্ষোভকারী। আলজাজিরা

[৩] শুক্রবার তৃতীয়বারের মতো বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। একই দিনে দেশটির করোনা পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে দাঁড়ায়। শুক্রবার দেশটিতে ২৩ হাজার ৪১৮ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন, যা দৈনিক আক্রান্তের সংখ্যার দিক থেকে এ পর্যন্ত সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত ৯ লাখেরো বেশি মানুষ করোনায় আক্রন্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৩০০ এর বেশি মানুষ।

[৪] শনিবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী চাটিচাই চুনহাভান করোনায় প্রাণ হারিয়েছেন। ব্যাংকক পোষ্ট

[৫] করোনা মোকাবেলায় দেশটির বর্তমান প্রধানমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ। বিশেষ করে টিকাদান কর্মসূচী ধীর গতিতে চলার কারণে এবং মহামারিতে অর্থনৈতিক মন্দার কারণে প্রধানমন্ত্রীর উপর চাপ প্রয়োগ করছে দেশটির জনগণ।

[৬] ফলশ্রুতিতে করোনার বিধিনিষেধ অমান্য করে রাস্তায় বিক্ষোভ করে তারা। কৃষকদের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির প্রতিবাদ হিসেবে পঁচা ফলের বস্তায় আগুন দেয় তারা। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়