শিরোনাম
◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৬:২৭ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্তে অবৈধ পারাপারের সময় আটক ৮

মাহফুজুর রহমান : [২] ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধ ভাবে পারাপারের সময় ৮ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।

[৩] শুক্রবার মহেশপুর উপজেলার বাশবাড়িয়া ও মালিটা গ্রাম থেকে এ সব নারী পুরুষকে আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় শুক্রবার এ তথ্য জানান।

[৪] তিনি উল্লেখ করেন বাশবাড়িয়া গ্রাম দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় নড়াইল জেলার কালিয়া থানার পাচকাউনিয়া গ্রামের আলতাফ শেখের ছেলে হোসেন শেখ (৪০), একই থানার খড়রিয়া গ্রামের রাজু শেখের ছেলে আলমগীর শেখ (১৯), কদমতলা গ্রামের সাদেক শেখের স্ত্রী আছমা বেগম (৩৫) এবং একই জেলার সদর উপজেলার মির্জাপুর গ্রামের জালাল শেখের মেয়ে স্বপ্না (৩৫) কে আটক করা হয়।

[৫] অন্যদিকে মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামের লিটন মিত্রের ছেলে নিরব মিত্র (২৩), নিরব মিত্রের স্ত্রী সংগীতা মিত্র (১৮), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ছত্রকান্দা গ্রামের সবুজ বালার স্ত্রী লাকি বালা (২০) এবং ছেলে সূর্যবালা (০৯ মাস) কে আটক করা হয়। এ সময় অবৈধ পারাপারে সহায়তাকারী দালাল মহেশপর থানার মাটিলা গ্রামের মুন্সি মন্ডলের ছেলে শওকত আলী (৪৭) মামলার আসামি হলেও তিনি পলাতক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়