শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে দুর্ধর্ষ ডাকাতি, ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

মাহবুবুর রহমান :[২] সদর উপজেলার দাদপুর ইউনিয়নে রাতের আঁধারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম।

[৩] বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের পূর্ব হুগলি গ্রামের খোরশেদ ডাক্তারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল অস্ত্রের মুখে গৃহকর্তার হাত পা বেঁধে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও দামি মুঠো ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

[৪] ভূক্তভোগী পরিবার জানায়, রাতের খাবার খেয়ে ডাক্তার খোরশেদের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে তাদের ঘরের সামনের গেইট ও ঘরের দরজা ভেঙে একটি ৮-১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত ঘরে প্রবেশ করে। পরে ডাকাতদল খোরশেদ আলমের হাত পা বেঁধে ঘরে থাকা নগদ ২লাখ টাকা, ৫ভরি স্বর্ণ ও একটি মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

[৫] এই ঘটনায় জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, খবর শুনে আমার থানা থেকে একটা টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আমি ব্যক্তিগতভাবে ওই ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাদেরকে অভিযোগের বিষয়ে অসুস্থ করি আর তারা অভিযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • সর্বশেষ