শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০২:৫০ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকতার বানু আল্পনা: এতোদিন পরীর বিরুদ্ধে মামলা করেনি কেন?

আকতার বানু আল্পনা: এদেশের যেকোনো বয়সের, বৈবাহিক অবস্থার, যোগ্যতার, শিক্ষার, পেশার, আর্থিক অবস্থানের... বেশির ভাগ পুরুষ মানুষরাই বড় হারামি চিজ। তারা সুযোগ পেলেই যেকোনো মেয়েকে ভোগ করতে চায় বা করে। কিন্তু ধরা খেলেই এসব হারামীরা সব দোষ মেয়েদের ঘাড়ে ফেলে দিয়ে নিজেরা ধোয়া তুলসীপাতা সাজে। পরীমনিকে যেসব হারামী পুরুষগুলো এতোদিন লুকিয়ে লুকিয়ে মনের সুখে ব্যবহার করে আসছিল, তারা সব এখন এক একটা ফেরেশতা হয়ে গেছে।
আর সব দোষ এখন পরীর।

যেন সে ভুলিয়ে-ভালিয়ে শিশু, বোকা এবং নিষ্পাপ পুরুষগুলাকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিয়েছে। বাঙালি পুরুষরা কী তবে এতোই বোকা এবং দুর্বল যে, সামান্য একটা মেয়ের ফাঁদে আটকা পড়ে থাকে এবং সেই ফাঁদ থেকে কিছুতেই বের হতে পারে না? টাকাওয়ালা, ক্ষমতাবান পুরুষরা, এমনকি পুলিশের লোকও না? এদেশের পুরুষরা তাহলে এতোই অথর্ব? আর এদেশের নারীরা তাহলে এতোই শক্তিশালী?

শেয়ারবাজার লুট, কালো টাকা সাদা করা, ব্যাংক লুট, অবৈধভাবে, চল-চাতুরী করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া, বিদেশে টাকা পাচার, বেগম পাড়া বানানো, ঘুষ খাওয়া, দুর্নীতি-চুরি-ডাকাতি-রেপ-খুন-গুম-মজুতদারী-চাঁদাবাজি-অপহরণ-ছিনতাই করা, খাবারে ভেজাল দেওয়া, ভূমিদখল, রডের বদলে বাঁশ...এরকম হাজার হাজার আকাম-কুকাম করা পুরুষদের তুলনায় পরীর অপরাধ কতোটা গুরুতর? তাদের ওইসব অপরাধের কারণে এদেশের যতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই তুলনায় পরীর অপরাধে কতোজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে?

হলে তারা এতোদিন পরীর বিরুদ্ধে মামলা করেনি কেন? পরীর বিরুদ্ধে গোটা আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, মিডিয়া, দেশের লোকজন যেভাবে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে নানা কর্মতৎপরতা দেখাচ্ছে, সেই কর্মতৎপরতা যদি বাকি অপরাধীদের বেলায় দেখাতো, তাহলে এদেশ কবেই স্বর্গ হয়ে যেতো। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়