শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ১২:৫৮ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ১২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর ন্যাশনাল হাসপাতালের ৬ তালা থেকে পড়ে ডেঙ্গু রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক: [২] রাজধানীর সুত্রাপুর থানাধীন ন্যাশনাল হাসপাতাল ৬তলা থেকে নিচে পড়ে হাবিবুর রহমান (১৭) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মৃত হাবিবুর বনশ্রী মডেল হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র।

[৩] সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে আসা নিহতের বড়ভাই সোহাগ হোসেন জানান, গত ১০ আগস্ট রাতে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। ৬ তলার ১৩ নম্বর বেডে। রাতে তাকে রেখে আমি খাবার আনতে যাই। পরে ফিরে এসে দেখি হাসপাতালের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] সোহাগ আরো বলেন শরীর দুর্বলতার কারণে ছয়তলার বারান্দা থেকে নিচে পড়ে যেতে পারে।

[৫] ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। বরগুনা জেলার সদর উপজেলার নিশানবাড়ীয়া গ্রামের রাজমিস্ত্রি মো. আলমগীর হোসেনের ছেলে। বর্তমানে মাদারটেক এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়