শিরোনাম
◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত ◈ সম্প্রচারস্বত্ব থে‌কে ভারত এক ম্যাচে পায় ৬৮ কোটি টাকা, পাকিস্তানের এক কোটিরও কম  ◈ অপহরণের পর বিক্রি করতে ব্যর্থ, যেভাবে শিশু বায়জিদকে উদ্ধার করা হলো ◈ অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল ছে‌ড়ে চ‌লে যাওয়া শন টেইট এখন পাকিস্তানের কোচ  ◈ জল্পনার অবসান, দিল্লির কোচ সৌরভ গাঙ্গু‌লি ◈ ইউরোপের স্বপ্নে দালালের ফাঁদ, ঋণ-প্রতারণায় বিপর্যস্ত বাংলাদেশিরা ◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৭:৫২ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ১২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিস্থিতি অনুকূলে থাকলে নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শরীফ শাওন: [২] ডা. দীপু মনি বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। বৃহস্পতিবার থেকে এইচএসসির ফরম পূরণ শুরু হয়েছে, তার আগেই শুরু হয়েছে এসএসসির ফর পূরণ। টিকা কার্যক্রমও চলছে। আশা করা যাচ্ছে, নভেম্বরের মাঝামাঝিতে এসএসসি এবং ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

[৩] বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানান, ক্রমশ করোনা সংক্রমণের হার কমছে। গত এক সপ্তাহ ধরে সংক্রমণের হার কমে ২২-২৩ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে তা ৩০-৩২ শতাংশে ছিলো। পরীক্ষার নির্ধারিত সময়ে পরিস্থিতি অনুকূলে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আরও জানান, কোন কারণে পরিস্থিতি অনুকূলে না আসলে তখন প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

[৪] পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়ে বলেন, তাদের সিলেবাস অনেক কমিয়ে দিয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টের পাশাপাশি বই পড়তে তাদের প্রস্তুতিটা হয়ে যাবে, এবং পরীক্ষা দিতে পারবে।

[৫] এর আগে গ্রুপভিত্তিক তিন নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে কোন কারণে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে, অ্যাসাইনমেন্ট ও সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়।

 

  • সর্বশেষ