শিরোনাম
◈ অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার (ভিডিও) ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি সন্দেহে যুক্তরাজ্যের নাগরিক জার্মানিতে আটক

সাখাওয়াত হোসেন: [২] জার্মানির বার্লিনের বাহিরে পোটসড্যামে মঙ্গোলবার আটক করা হয় ঐ সন্দেহভাজনকে। পরে তার বাসা ও কর্মস্থলে তল্লাশি করা হয়েছে। জার্মান ফেডারেল প্রসিকিউটর বলেন, ঐ ব্যাক্তির নাম ডেভিড এস। আটক ব্রিটিশ নাগরিক বার্লিনে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাসে কর্মরত ছিলেন বলে জানান তিনি। তার বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রুশ গোয়েন্দাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করার অভিযোগ উঠেছে। বিবিসি

[৩] জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস সাংবাদিকদের জানিয়েছেন, গুপ্তচরবৃত্তির বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের ঘনিষ্ট মিত্র জার্মানির মাটিতে যুক্তরাজ্যের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় আমরা আমাদের ব্রিটিশ বন্ধুদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি।

[৪] বিবিসির নিরাপত্তা করেসপন্ডেন্ট গরডন কোরেরা বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন সংস্থা ও পুলিশ এ ঘটনার উদ্দেশ্য সম্পর্কে আরো জানতে জার্মান কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়