শিরোনাম
◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০২:৪৬ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত: আইনমন্ত্রী

বাশার নূরু: [২] বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত, এটার সাক্ষ্য প্রমাণ কমিশনের মাধ্যমে জনসম্মুখে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

[৩] তিনি বলেন, আমাদের আইনে মরণোত্তর সাজা দেওয়ার কোনো বিধান নেই। তাই আইনের বাইরে গিয়ে শুধু তামাশা করার জন্য সাজা দেওয়া হবে না।

[৪] বৃহস্পতিবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

[৫]আনিসুল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুনের দায়ে যারা সর্বোচ্চ আদালত থেকে সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদের ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

[৬] তিনি বলেন, শুধু সরকার ও আওয়ামী লীগ নয়, আমার মনে হয় বঙ্গবন্ধুর অনুসারী একজন থাকলেও এই হত্যাকারীদের ফিরিয়ে এনে রায় কার্যকর করবে। তাদের (আসামিদের) ফিরিয়ে আনতে আমাদের চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়