শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ০৭:৩০ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যে কোন স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা অব্যাহত থাকবে: মেয়র আতিক

সুজিৎ নন্দী: [২] ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নগরীর সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতায় নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে ওঠা সামাজিক আন্দোলনের ফলেই ডিএনসিসি এলাকায় এখনও ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক অনেক কম রয়েছে।

[৩] তিনি বলেন, ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি যেকোন স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এই কার্যক্রম অব্যাহত থাকবে।

[৪] উত্তর সিটি এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে পরিচালিত মোবাইল কোর্টে বুধবার ১২টি মামলায় ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার গুলশানের নগর ভবন থেকে বিভিন্ন এলাকার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে ডিএনসিসি মেয়র একথা বলেন।

[৫] ডিএনসিসি মেয়র বলেন, এডিস মশার লার্ভা পাওয়ায় ৩ নম্বর অঞ্চলের গুলশান এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট কনকর্ড আইকে টাওয়ারকে ৪ লাখ টাকা এবং এইচএসবিসি ব্যাংককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

[৬] তিনি আরো বলেন, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট ৬টি মামলায় ৩৯ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলের ইন্দিরা রোড ও পূর্ব রাজাবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট ২টি মামলায় ৩০ হাজার টাকা এবং ১০ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট ২টি মামলায় আরও ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

[৭] তিনি বলেন, নাগরিক সেবায় ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপস, জরুরি সেবায় ৩৩৩ নম্বর এবং ডিএনসিসির ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন চালু রয়েছে। নগরবাসীর কল্যাণে ঢাকা উত্তর সিটির ৪৬টি নগর স্বাস্থ্যকেন্দ্রেই ডেঙ্গু রোগের ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ