শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিনামূল্যে করোনা পরীক্ষার সুযোগ বন্ধ করছে জার্মানি

সুমাইয়া ঐশী: [২] অক্টোবর থেকে করোনা পরীক্ষার ক্ষেত্রে অর্থ গুনতে হবে জার্মানিতে। জনগণকে করোনা ভ্যাকসিন নিতে আরো উৎসাহি করতেই এ ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির সরকার। তবে শিশুসহ শারীরিক অবস্থার কারণে যাদের জন্য টিকা নেওয়া ঝুঁকিপূর্ণ, তাদের জন্য থাকছে বিনামূল্যে করোনা পরীক্ষার সুযোগ। ইয়ন

[৩] ইতোমধ্যেই জার্মানিতে সবস্থানে প্রবেশের জন্য ভ্যাকসিন গ্রহণ অথবা করোনা নেগেটিভ হওয়ার প্রমাণপত্র বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। তাই অর্থ পরিশোধ করে টেস্ট করার চেয়ে বিনামূল্যে টিকা নেওয়াতে জনগণের উৎসাহ বাড়বে মনে করেই এই সিদ্ধান্ত।

[৪] মঙ্গলবার পর্যন্ত জার্মানির মোট জনসংখ্যার ৬২.৫ শতাংশ বা ৫২ মিলিয়ন অন্তত একডোজ করোনা টিকা নিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, সবাই সচেতন হলে করোনার ভ্যাকসিনেশনের হার বাড়বে আরো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়