শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ১১:৫৮ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ১১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে ভুয়া কাবিননামা দেখিয়ে স্বামী দাবি করায় আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক: [২] যশোরে ভুয়া কাবিননামা দেখিয়ে এক ব্যক্তিকে নিজের স্বামী হিসেবে দাবি করছে এক নারী। এ অভিযোগে ওই নারীসহ চারজনের বিরুদ্ধে মঙ্গলবার (১০ আগস্ট) আদালতে মামলা হয়েছে। যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের সানাউল্লাহ খানের ছেলে ওমর ফারুক এই মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন।

[৩] আসামিরা হলেন, ভেকুটিয়া গ্রামের শাহাজান আলীর মেয়ে কামিনা খাতুন, ছেলে মানিক, ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী আসমানী বেগম, কাশিপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে আলী হোসেন ও ঝিকরগাছা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী ওলিউর রহমান।

[৪] মামলায় ওমর ফারুক উল্লেখ করেছেন, পূর্ব পরিকল্পিতভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য গত ২৭ জুলাই সকাল ৯টার দিকে কামিনা খাতুনসহ অন্য আসামিরা তাদের বাড়িতে যান। এ সময় একটি কাবিননামা দেখিয়ে কামিনা খাতুন তাকে ওমর ফারুকের স্ত্রী হিসেবে দাবি করেন। শুধু তাই নয়, কামিনা খাতুনকে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে ঘরে উঠিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। তখন ওমর ফারুক বলেন, ‘তোমাকে চিনিনা। কোনো প্রকার বিয়েও হয়নি। কাবিনামায় আমার কোনো সই নেই। এক পর্যায়ে আসামিরা ওমর ফারুক ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে সেখান থেকে চলে যান। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওমর ফারুক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়