শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০২:১৭ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের জন্য কিছু করেননি, যা করেছে মানুষের জন্য: পরীমণির নানা (ভিডিও)

হ্যাপি আক্তার: [২] চার দিনের রিমান্ড শেষে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণিকে আজ আবার আদালতে তোলা হয়েছে। পরিমণিকে দেখতে এই প্রথম তার পরিবারের কোনো সদস্য আদালতে প্রাঙ্গণে এসেছেন। সমকাল, যমুনা টিভি

[৩] মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে আদালতে তোলা হয়।

[৪] পরীমণি নিজের জন্য কিছুই করেনি, সব মানুষকে দান করে এখন পরিস্থিতির শিকার হয়েছে বলে জানিয়েছেন তার শতবর্ষী নানা।

[৫] মঙ্গলবার (১০ আগস্ট) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে দেখা যায় তার শতবর্ষী নানা নানা শামসুল হক সাথে থাকা একজনের দাবি, পরীমণির নানার বয়স ১২০ বছর!

[৬] তার নানা সাংবাদিকদের জানান, নিজের জন্য জীবনে সে কিছু করে নাই। সব কিছু মানুষকে দান করে এখন সে পরিস্থিতির শিকার হয়েছে। নিজে একটা ফ্ল্যাট করে নাই। প্রত্যেক বছর এফডিসিতে কোরবানি বাড়ায় দেয় গরীবদের জন্য। সব কিছু মানুষকে বিলিয়ে দেয়। এখন আল্লাহ পাক যদি ওরে মাপ করে আরকি।

[৭] পরীমণির বাসায় মাদক পাওয়ার বিষয়ে তিনি বলেন, বাসায় খালি বোতল ছিল। এগুলো মাদকের বোতল কিনা জানি না।

[৮] বৃহস্পতিবার (৫ আগস্ট) পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিন রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার চার দিন রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আজ মঙ্গলবার (১০ আগস্ট) পরীমণিকে আদালতে তোলা হয়েছে।

[৯] উল্লেখ্য, গত বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে মাদকসহ গ্রেফতার করা হয় আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণিকে।

[video width="426" height="320" mp4="https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/08/220905846_520785072510841_3746336074162122758_n.mp4"][/video]

  • সর্বশেষ
  • জনপ্রিয়