শিরোনাম
◈ এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেপ্তার ◈ ক্রিকেটকে জিম্মি কর‌বেন না প্লিজ, বি‌সি‌বি প‌রিচালক  মিঠুর অনু‌রোধ ◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০২:০৫ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের ১৬২ দেশের মধ্যে বাংলাদেশসহ ৯১ দেশ শরণার্থীদের টিকা দিচ্ছে

আসিফুজ্জামান পৃথিল: [২] এই বিষয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআরের জনস্বাস্থ্য প্রধান প্রধান অ্যান ব্রুটন বলেন, ‘মানবিক দিক ছাড়াও নিজ স্বার্থেই এই দেশগুলোকে টিকা কর্মসূচী হাতে নিতে হয়েছে। যদি অতিমারি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তা সকলের জন্যই ঝুঁকির হবে।’ ইউএনএইচসিআর

[৪] ইউএনএইচসিআর বিশে^র সকল দেশকে শরণার্থীদের টিকাকরণের বাঁধা তুলে নিতে আহ্বান জানিয়েছে। বিশে^ বর্তমানে ৮ কোটি ২০ লাখ নিবন্ধিত শরণার্থী রয়েছেন। যা বিশাল একটি অংশকে আশ্রয় দিয়ে রেখেছে বাংলাদেশ।

[৫] টিকাকরণ শুরু করেছে সাব-সাহারান আফ্রিকার দেশগুলো। এই দেশগুলোতে দ্রুত বাড়ছে কোভিড-১৯ এর সংক্রমণ। এই দেশগুলোর কোনটি এখনও ভ্যাকসিন দেওয়া শুরু না করলেও তারা রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে। এদের হয়ে রেজিস্ট্রেশন করে দিচ্ছে জাতিসংঘ এবং এনজিওগুলো।

[৬] মঙ্গলবার উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাদের টিকাকরণ শুরু হয়। প্রথম টিকা নেওয়া রোহিঙ্গা মোহাম্মদ সফি। ১২ আগস্ট পর্যন্ত ৩৪টি শিবিরে প্রতিদিন মোট ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়া হবে। এখানে দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা। এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন হাজার, মারা গেছেন ২৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়