শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরবরাহ ও মূল স্বাভাবিক রাখতে কাঁচামরিচ আমদানি শুরু

শরীফ শাওন: [২] সোমবার জে কে এন্টারপ্রাইজ এর মাধ্যমে ভোমরা স্থলবন্দর দিয়ে দুই ট্রাক কাঁচামরিচ বাংলাদেশে আমদানি করেছে, আরও ১২ ট্রাক আনার প্রক্রিয়া চলছে।

[৩] সোমবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী আরও জানান, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান ৬৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করছে। এর মধ্যে মেসার্স বিএইচ ট্রেডিং অ্যান্ড কোং ১৫০ মেট্রিক টন, মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজ ২০০ মেট্রিক টন এবং মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ ৩০০ মেট্রিক টন ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু করছে, মঙ্গলবার তা বাংলাদেশে প্রবেশ করবে।

[৪] তিনি বলেন, ইতোমধ্যে আমদানিকারকদের অনুকূলে প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু করা হয়েছে। দেশের ভোমরা ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসব কাঁচামরিচ আমদানি হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়