শিরোনাম
◈ ওয়াদা দিলে তা পূরণ করে বিএনপি: কুমিল্লায় তারেক রহমান ◈ শরীয়তপুরে স্বামীকে হত্যার পর টুকরো ‍টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা ◈ বাংলাদেশকে রাফাল শিকারী জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের ◈ কুমিল্লা হয়ে চাঁদপুরে তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের ভিড় ◈ ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন? ◈ তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের ◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত!

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৫:২৯ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনা করেই তিস্তা চুক্তি করবেন: পানি সম্পদ উপ-মন্ত্রী

সাবেত আহমেদ: [২] তিস্তা চুক্তি নিয়ে পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি আলোচনা করেই তিস্তা চুক্তি করবেন। আমাদের প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি করেছেন। তিস্তা চুক্তিও বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করে করবেন তিনি।

[৩] আজ সোমবার (৯ আগস্ট) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

[৪] ফারাক্কার বাঁধের গেট খুলে দেয়ার বিষয় নিয়ে উপ-মন্ত্রী আরো বলেন, গঙ্গা চুক্তির মাধ্যমে পানি যে হিস্যা সেটি প্রতিষ্ঠিত হয়েছে। ভারতে প্রবল বন্যা হলে তারা ফারাক্কার বাঁধের গেট খুলে দেয়। এটি আমাদের ভৌগোলিকভাবেই দীর্ঘদিনের সমস্যা। এটি আমরা সমাধান করতে পেরেছি।

[৫] এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

[৬] এসময় জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক মো: বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়