শিরোনাম
◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৫:৪২ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শতভাগ গাড়ি চলতে পারে, না হলে পরিবহন সংকট দেখা দেবে: মালিক সমিতি

সুজিৎ নন্দী: [২] সরকারের নির্দেশনা অনুযায়ী অর্ধেক বাস চললে পরিবহন সংকট দেখা দেবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির দাবি, সড়কে অর্ধেক বাস চললে যাত্রীর চাপ বাড়বে। এতে সংক্রমণ আরও বাড়ার আশংকা রয়েছে। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।

[৩] সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।

[৪] পাশাপাশি খন্দকার এনায়েত উল্লাহ বলেন, মোট পরিবহন সংখ্যার অর্ধেক চলাচল করবে। এক্ষেত্রে এক মালিকের কয়টি গাড়ি আছে বা কতটি গাড়ি চলাচল করছে দেশব্যাপী এ বিষয়টি নির্ণয় করা একদিকে যেমন কঠিন হবে অন্যদিকে শ্রমিকরাও বেকার থাকবে। তাদের কষ্ট লাঘব হবে না।

[৫] মালিক সমিতির মহাসচিব আরো বলেন, মালিকরাও ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবেন। তাছাড়া দীর্ঘদিন পরে গাড়ি চালু হবে, যার একটি মাত্র গাড়ি আছে তার অবস্থার কী হবে।

[৬] খন্দকার এনায়েত উল্লাহ আরো বলেন, গাড়ির আসন সংখ্যার সমান সংখ্যক যাত্রী অর্থাৎ যত আসন তত যাত্রী নিয়ে চলাচল করবে। এজন্য আমরা সরকারের নির্দেশনা মেনেই বর্ধিত ভাড়া না নিয়ে আগের ভাড়ায় গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকাসহ দেশের সব পরিবহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

[৭] তিনি আরো বলেন, এসব দিক বিবেচনা করে মোট পরিবহন সংখ্যার অর্ধেক গাড়ি চলাচলের সিদ্ধান্ত পরিবর্তন করে সব গাড়ি চলাচলের সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

  • সর্বশেষ