শিরোনাম
◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৩:০৯ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এখনো নিয়ন্ত্রণে আসেনি ক্যালিফোর্নিয়ার দাবানল

রাকিবুল আবির: [২] ভয়াবহ অবস্থা গ্রীসেও। [৩] যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম ও ভয়ানক দাবানল। ইতোমধ্যে এই ভয়ঙ্কর দাবানল গ্রিনভিলের গোল্ডরাশ শহরের প্রায় সবকিছুই ধ্বংস করে দিয়েছে। রাজ্যের কর্তৃপক্ষ জানায়, এই দাবানল নিয়ন্ত্রণে আনতে আরো কয়েক সপ্তাহ লাগবে। বর্তমানে রাজ্যের ১২টি স্থানে ভয়াবহ দাবানল তাণ্ডব চালাচ্ছে। বিবিসি

[৪] গত মাসের ১৩ জুলাই সৃষ্টি হওয়া এই দাবানল ইতোমধ্যে ৪ লাখ ৬৩ হাজার একরেরও বেশি জায়গা ধ্বংস করেছে। উদ্ধারকর্মীরা ৩৪ ডিগ্রি তাপমাত্রায়ও তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। কর্মকর্তাদের মতে, এখন পর্যন্ত মাত্র ২১ শতাংশ নিয়ন্ত্রণ করতে পেরেছেন তারা।

[৫] এদিকে এখনো দাবানল নিয়ন্ত্রণে আনতে পারেনি গ্রীস। গ্রীক দ্বীপ ইভিয়াতে দাবানল ক্রমাগত ছড়িয়ে পড়ায় ২ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, আগুন নেভানোর জন্য পর্যাপ্ত সাহায্য পাঠানো হয়নি। ইতোমধ্যে দ্বীপটির কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। তাপপ্রবাহের কারণে তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে ওঠানামা করছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়