শিরোনাম
◈ পাউরুটিতে ক্যানসারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট ◈ নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে, নিহত ১ ◈ ভারতের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে টাস্কফোর্স ঘোষণা মোদির ◈ বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক ◈ ‘বদির সুপরিকল্পিত ছকেই একরাম হত্যা’: চিফ প্রসিকিউটর ◈ স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ তারেক রহমানের ◈ রেমিট্যান্সে চাঙা অর্থনীতি, ২৫ দিনে এলো প্রায় ২৩০ কোটি ডলার ◈ সাবেক রাষ্ট্রপতি বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই-বাছাই করবে সরকার: আইনমন্ত্রী (ভিডিও) ◈ আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম: সুবিধা চেয়ে আদালতে পলক ◈ রফতানি খাতে বড় লক্ষ্য সরকারের, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ১২:৪৭ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গন্তব্য নয়, পথ চলা আসল’, প্রকাশ্যে শ্রাবন্তীকে বিয়ের প্রস্তাব

বিনোদন ডেস্ক: বিতর্ক যতই থাক! নিজের জীবন নিজের শর্তে কাটাতে পছন্দ করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ‘কনট্রোভার্সি কুইন’ হিসেবে যে তার পরিচিতি, সেটাও খুব একটা গায়ে মাখেন না! আজ নিজের ফোটোশ্যুটের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শ্রাবন্তী। যেখানে ক্যাপশনে বেশ ইঙ্গিতপূর্ণ ক্যাপশন দিতে দেখা গেল তাকে।
জীবনের পথচলা নিয়ে দিলেন ‘জ্ঞানের বার্তা’! জলপাই রঙের শার্টে নিজের একগুচ্ছ ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন টলি-সুন্দরী। খোলা চুল আলগোছে ঠিক করায় চোখে পড়ল তার হাতের ট্যাটুখানাও। হালকা মেকআপ ও গোলাপি ন্যুড লিপস্টিকে মন কাড়লেন সকল ফলোয়ার্সের। ক্যাপশনে লিখলেন, পথ চলার দিকে মনযোগ থাকুক, গন্তব্যে নয়। আনন্দ আসে কোনও কাজ করার সময়, তা শেষ করার পরে নয়। সূত্র: হিন্দুস্তান টাইমস
আর শ্রাবন্তীর রূপে মুগ্ধ হয়ে এক অনুরাগী দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব, এবার প্লিজ আমায় বিয়ে করো! আর তাতেই প্রশ্ন ওঠে, জীবনের পথ চলায় এখন কাকে পাশে পেতে চাইছেন অভিনেত্রী। তৃতীয় স্বামী রোশন সিং-এর ওপর থেকেও উঠে গিয়েছে মন। আপাতত তিনি সিঙ্গেল, সেপারেটেড মম। ছেলে ঝিনুকের পড়াশোনার দিকে কড়া নজর রাখার পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়েই বেশি ভাবছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়