শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ১১:২৭ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ শেষ হাসির অপেক্ষায় টাইগাররা

নিজস্ব প্রতিবেদক : [২] অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারুর বিরুদ্ধে শেষ হাসি হাসতে চায় বাংলাদেশের বাঘরা। বাজিমাত তো আগেই হয়েছে টাইগারদের। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। মিরপুরে প্রথম ম্যাচে ২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট ও তৃতীয়টিতে ১০ রানের জয়ের মধ্য দিয়ে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।

[৩] এতে যেকোনও ফরম্যাটে প্রথমবার অজিদের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে মাতে লাল-সবুজরা। যদিও চতুর্থ ম্যাচে ৩ উইকেটে জয় তুলে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। এবার পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

[৪] সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় ছয়টায় মাঠে গড়াবে ম্যাচটি। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ হাসি হাসার অপেক্ষায় বাংলাদেশ।

[৫] উইকেটের কারণে প্রতিটি ম্যাচই লো স্কোরিং হয়েছে। তবে চতুর্থ ম্যাচে এক ওভারে পাঁচটি ছয় হাঁকান ড্যান ক্রিশ্চিয়ান। এতেই ম্যাচ নিজেদের অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই অলরাউন্ডারের চোখে ক্যারিয়ারের অন্যতম কঠিন বাংলাদেশের কন্ডিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়