শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০১:১২ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইফ সাপোর্টে ফ্যাশন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ

ডেস্ক রিপোর্ট : হৃদরোগে আক্রান্ত হয়ে ফ্যাশন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। রোববার (৮ আগস্ট) তার পারিবারিক সূত্র এ তথ্য জানিয়েছে।

শনিবার রাত আটটার দিকে চঞ্চল মাহমুদের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রোববার দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এর আগে চার বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন চঞ্চল মাহমুদ। তিনি ডায়াবেটিসজনিত জটিলতাতেও ভুগছেন।

বাংলাদেশের ফ্যাশন আলোকচিত্রের অন্যতম পথিকৃৎ চঞ্চল মাহমুদ সাড়ে চার দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন।

‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন তিনি। তার ছবি নিয়ে একাধিক প্রদর্শনী হয়েছে। বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সঙ্গেও তিনি যুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়