শিরোনাম
◈ ইমরান খান‌কে সুচিকিৎসা দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কপিল দেব ও সু‌নিল গাভাস্কারের চিঠি ◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেঙ্গু প্রতিরোধে সদস্য কারখানা মালিকদের ১০ নির্দেশনা দিয়েছে বিজিএমইএ

শরীফ শাওন: [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম প্রতি শনিবার সকালে নগরবাসীদেরকে নিজ নিজ বাড়ীর পরিচ্ছন্নতার আহ্বান জানিয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্ত থাকতে কর্মসূচী বাস্তবায়নে কারখানার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শ্রমিক ও সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

[৩] শনিবার বিজিএমইএ’র চিঠিতে বলা হয়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার সাথে সাথে দেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকদের মতে, এ ধরনের রোগীর স্বাস্থ্যগত জটিলতা অনেক বেশি থাকে, ডেঙ্গু শক সিনড্রোমে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তবে করোনার প্রকোপে ডেঙ্গুর বিষয়টি জনমনে সেরকম প্রভাব রাখতে পারেনি।

[৪] নির্দেশনায় জানানো হয়, বিষয়টি সম্পর্কে সকলকে অবহিত করতে হবে। আক্রান্ত হলে প্রয়োজনে প্রয়োজনবোধে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সহায়তা নিতে হবে। মশার উৎপত্তিস্থল ও প্রজনন উৎসে নজর দিতে হবে। কারখানাসহ কোথাও একটানা তিনদিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। স্যাঁতস্যাঁতে পরিবেশ ও ঝোপঝাড় না রেখে নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়