শিরোনাম
◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ১১:৪২ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরের মাঠে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক : [২] টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্য দিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথমবার সিরিজ জয়। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে একাধিক রেকর্ড গড়েছে স্বাগতিকরা। রেকর্ডগুলো হচ্ছে-

[৩] * আটবারের চেষ্টায় এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো লাল-সবুজের বাংলাদেশ। ২০১১ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি সিরিজ খেলা হয়। দুটি সিরিজেই অপরাজিত বাংলাদেশ। ২০১৭ সালের টেস্ট সিরিজ টাইগাররা ড্র করেছিল অজিদের সঙ্গে।

* টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ও পঞ্চমবারের মতো একাধিক ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ জয় পেল টাইগাররা।

* বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টিতে এবারই প্রথম টানা তিন ম্যাচে জয় পেল।

* ঘরের মাঠে সর্বশেষ সাতটি টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ নিজ দেশে সর্বশেষ হেরেছে ২০১৯ সালে। ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তানের কাছে হারে বাংলাদেশ।

* টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানের পুঁজির ম্যাচে জয় পেল বাংলাদেশ। চিলতি সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ দল আগের রেকর্ড গড়েছে। সেই ম্যাচে বাংলাদেশ দল ১৩১ রান করেও জয় পেয়েছিল।

* অস্ট্রেলিয়ার নাথান এলিস আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি অভিষেকে প্রথম হ্যাটট্রিক পেলেন।

* মাহমুদউল্লাহ ৫২ বলে ৫০ পেয়েছেন। এর আগে ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭ রানে পঞ্চাশ করেছিলেন শামসুর রহমান।

* ৪ ওভার (২৪ বল)-এ ৯ রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টিতে বাংলাদেশে ক্রিকেটে ৪ ওভার বল করে এর আগে একজনই কম রান দিয়েছেন। ২০১৪ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ ৮ রান দিয়েছিলেন। - ক্রিকফ্রেঞ্জি/ আরটিভি

  • সর্বশেষ