শিরোনাম
◈ সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু ◈ বদলাচ্ছে না শাহজালাল বিমানবন্দরের নাম, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক আমানত ফেরত পেতে ৭৪ হাজার আবেদন, প্রথম দিনে ২৫০ কোটি টাকা তুললেন আমানতকারীরা ◈ ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চালু নিয়ে বৈঠক, নতুন রুটের প্রস্তাব ঢাকার ◈ নতুন যে দায়িত্ব পেলেন এ. এম. মাহবুব উদ্দিন ◈ হুতিদের কারাগারে সৌদি বিমান হামলার অভিযোগ, নিহত ৭ ◈ ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা : রিজভী ◈ কেরুর মদ বিক্রি ৫০০ কোটি টাকা, ডিস্টিলারি ইউনিটে রেকর্ড ২২৪ কোটি টাকার মুনাফা

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০৩:০৪ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় টি–টোয়েন্টি: এক ম্যাচেই ৮ রেকর্ড গড়লো বাংলাদেশ

টি-টোয়েন্টিতে এই প্রথম টানা চার ম্যাচ জিতল বাংলাদেশ।

দেশের মাটিতে খেলা সর্বশেষ সাতটি টি-টোয়েন্টিই জিতেছে বাংলাদেশ। দেশের মাটিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশ সর্বশেষ হেরেছে ২০১৯ সালে ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে।

১২৭

টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে ম্যাচ জিতল বাংলাদেশ। আগের রেকর্ডটা চলতি সিরিজের প্রথম ম্যাচেই গড়েছে বাংলাদেশ। সেই ম্যাচে ১৩১ রান করেও জিতেছিল মাহমুদউল্লাহর দল।

হ্যাটট্রিকের পর নাথান এলিস

হ্যাটট্রিকের পর নাথান এলিস

প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে হ্যাটট্রিক পেলেন অস্ট্রেলিয়ার নাথান এলিস।

৫২

৫২ বলে ফিফটি পেয়েছেন মাহমুদউল্লাহ। যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে মন্থরতম। পেছনে পড়ল ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শামসুর রহমানের ৪৭ বলের ফিফটি।

৪ ওভারে ৯ রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ৪ ওভার বোলিং করে এর চেয়ে কম রান দিয়েছেন শুধু একজন। ২০১৪ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ৮ রান দিয়েছিলেন মাহমুদউল্লাহ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের কিপটে বোলিং (৪ ওভার)

বোলিং বোলার বিপক্ষ ভেন্যু সাল
৪–০–৮–১ মাহমুদউল্লাহ আফগানিস্তান মিরপুর ২০১৪
৪–০–৯–২ আবদুর রাজ্জাক আয়ারল্যান্ড বেলফাস্ট ২০১২
৪–০–৯–৩ সাকিব আল হাসান হংকং চট্টগ্রাম ২০১৪
৪–০–৯–০ মোস্তাফিজুর রহমান অস্ট্রেলিয়া মিরপুর ২০২১
  • সর্বশেষ