শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৮:৩৭ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাগরিকত্ব থাকলেও অস্ট্রেলিয়ায় ফিরতে পারবেন না প্রবাসীরা

লিহান লিমা: [২] করোনার অতি সংক্রমক ধরন ডেল্টা প্রতিরোধে বর্তমানে বিদেশে অবস্থানরত নাগরিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া সরকার। বিবিসি

[৩] বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার আগ পর্যন্ত প্রবাসী অস্ট্রেলিয়ান নাগরিক এবং বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ থাকবে। এখন পর্যন্ত দেশটির মাত্র ১৯ শতাংশ করোনার দুই ডোজ টিকা নিয়েছেন।

[৪] মার্চ থেকে দেশটিতে নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের অস্ট্রেলিয়া ছাড়তে নিষেধাজ্ঞা জারি ছিলো। বিদেশী নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞারোপ কর হয়েছিলো এবং শুধুমাত্র জরুরী প্রয়োজনে সপ্তাহে নির্দিষ্ট সংখ্যাক প্রবাসীকে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিলো। তবে অস্ট্রেলিয়ান নাগরিকদের ওপর কোনো বিধি-নিষেধ দেয়া হয় নি।

[৫] গত ১ আগস্ট দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট ‘বিদেশী ভ্রমণ নিষেধাজ্ঞা আইন’ নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের জন্যও কঠোর করেছেন। ১১ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া এই আইনে অন্য দেশের বাসিন্দা এবং অস্ট্রেলিয়ান নাগরিকদের দেশে প্রবেশে এবং দেশ ছাড়তে আবেদন করতে হবে। কেউ যদি ১২ থেকে ২৪ মাস অস্ট্রেলিয়ার বাহিরে থাকে তবে তাকে ‘অন্য দেশের বাসিন্দা’ হিসেবে বিবেচনা করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রদপ্তর।

[৬]ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নাগরিকত্ব আইন বিশেষজ্ঞ কিম রুবেনস্টেইন বলেন, সরকারের এই সীমান্ত নীতি সংবিধানে নাগরিকত্বের অধিকারের লঙ্ঘন এবং এটি বহুজাতিক সংস্কৃতি থেকে আসা অস্ট্রেলিয়ানদের অন্যায্যভাবে ক্ষতিগ্রস্ত করবে।

[৭] সরকারি এই নীতিকে ‘বর্বরোচিত’ বলে উল্লেখ করে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন দেশটির জনগণের একাংশ। যুক্তরাষ্ট্রে বসবাসরত অস্ট্রেলীয় নাগরিক আলেক্সান্দ্রা ফেলান টুইটবার্তায় বলেন, ‘এই খবর পড়ে বুঝতে পারলাম আমরা, প্রবাসী অস্ট্রেলিয়ানরা নিজ দেশ থেকে নির্বাসিত হয়েছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়