শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৪:৫৯ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর সফর স্মরণ করে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট

কূটনৈতিক প্রতিবেদক: [২] শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি ২০ বছর আগে বাংলাদেশ সফর করেন এবং সে সময় তিনি যশোরে একটি ইসলামী সমাবেশে যোগ দেন।

[৩] ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট এর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে তেহরানে দ্বিপক্ষীয় বৈঠকে যশোর সফরের বিষয়টি স্মরণ করে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেন দেশটির নতুন প্রেসিডেন্ট।

[৪] পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল শপথ অনুষ্ঠানে যোগ দেন। শাহরিয়ার আলম ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়