শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৩:১৩ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

তৌহিদুর রহমান: [১] ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক চালাক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

[৩] শুক্রবার (৬ আগস্ট) ভোরে জেলার বিজয়নগরের ইসলামপুলে এদুর্ঘটনা ঘটে।

[৪] এসময় সিলেটগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী আবদুল হাই (২৫) নিহত হন।

[৫] নিহত আবদুল হাই হবিগঞ্জের বাহুবলের দক্ষিণ ডোবাই গ্রামের আফতাব আলীর ছেলে।

[৬] পিকআপের আহত অন্য যাত্রীরা হলেন, মালেক মিয়া (৩০), সিরাজ আলী (৩৫) ও মোজাহি (২২)।

[৭] স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের ইসলামপুর এলাকায় সিলেটগামী মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক আবদুল হাই। পরে পিকআপ ভ্যানের আহত যাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

[৮] সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, আমরা মহাসড়কে দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত পিকআপ চালকের মরদেহ থানায় আছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়