শিরোনাম
◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কাছে ভার‌তের পরাজ‌য়ে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিলো সম্প্রচারকারী স্টার স্পোর্টস  ◈ ৭ মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ◈ ৫ আগস্টের পর ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের নামে হওয়া মামলা যাচাইয়ের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মৃত্যুদণ্ডের দাবিতে হাসিনা–কামালের সাজা বাড়ানোর আপিল শুনানি আজ ◈ রাষ্ট্রদ্রোহের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা ◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০২:২১ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রান্সের পিএসজি লিওনেল মেসির নতুন ঠিকানা!

স্পোর্টস ডেস্ক : [২] অবশেষে আলাদা হয়ে গেলো লিওনেল মেসি ও বার্সেলোনার পথচলা। চুক্তির মেয়াদ শেষ হলেও কিছুদিন আগেই বার্সার সঙ্গে অর্ধেক বেতনে পাঁচ বছরের চুক্তিতে সম্মত হন মেসি। কিন্তু লা লিগার নতুন আইনের কারণে সেটা আলোর মুখ দেখছে না। তাই আনুষ্ঠানিকভাবে আর্জেন্টাইন মহাতারকাকে ক্লাবে রাখা সম্ভব হচ্ছে না। এমটাই বিবৃতি দিয়েছে বার্সেলোনা।

[৩] ক্লাবের পক্ষ থেকে এজন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। মেসির অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বার্সেলোনা। একই সঙ্গে মেসির জন্য শুভ কামনা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। লা লিগার আর্থিক কাঠামোগত বেশ কিছু নিয়মে পরিবর্তন আনায়, অন্যান্য ক্লাবও লা লিগা কর্তৃপক্ষের সিদ্ধান্তের সমালোচনা করেছে।

[৪] চলতি বছরের ৩০ জুন বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় মেসির। ফ্রি এজেন্ট হিসেবে জাতীয় দলের জার্সিতে কোপা আমেরিকার শিরোপায় চুমু দেন। এরপর থেকেই ঘুরে বেড়াতে দেখা গেছে তাকে। প্রথমে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটান। এরপর বন্ধুদের সঙ্গে স্প্যানিশ দ্বীপ ইবাইজায় ছুটি কাটান।

[৫] দুইদিন আগে ইবাইজায় অবস্থানের সময় ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। যেখানে দেখা যায় প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সতীর্থদের সঙ্গে মেসিও রয়েছেন। ওই ছবিতে অ্যাঞ্জেল ডি মারিয়া, লিয়ান্দ্রো পারাদেজ ও মার্কো ভেরাত্তিকেও দেখা যায়।

[৬] মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ী দলের সদস্য ছিলেন ডি মারিয়া-পারাদেজ। অন্যদিকে ইতালির জার্সিতে ইউরোর শিরোপা তুলেছেন ভেরাত্তি। নেইমারের মতো বাকিরাও মেসির সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।

[৭] এই ছবিটিই সামনে টেনে ইএসপিএন, স্কাই স্পোর্ট, ফক্স স্পোর্টসহ গণমাধ্যমগুলো ধারণা করছে, মেসির নতুন গন্তব্য হতে পারে প্যারিস। অন্যদিকে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর আলোচনায় শুরু করে দিয়েছে পিএসজি। - গোল ডটকম/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়