শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের ব্যর্থতা আড়াল করতে ‘নাটক’ হচ্ছে: টুকু

শিমুল মাহমুদ: [২] করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিতে যখন হাসপাতালগুলো চাপ নিতে পারছে না, তখন সাম্প্রতিক নানা অভিযানে মদ-মাদক উদ্ধারকে ‘নাটক’ বলেছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এমন না যে এগুলো নতুন কিছু, কিন্তু সরকার ব্যর্থতা আড়াল করতে এখন এই অভিযান চালিয়ে মানুষের চোখ ফেরাতে চাইছে।

[৩] বৃহস্পতিবার এক ভার্চুয়াল আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু একথা বলেন। তিনি বলেন, দেশে তো উনারা (সরকার) অনেক নাটক করছে। সেই নাটকগুলো দিয়ে আমাদের সাংবাদিকদের ব্যস্ত রাখছে, টেলিভিশন চ্যানেলগুলো ব্যস্ত আছে, সোশ্যাল মিডিয়াগুলো ব্যস্ত আছে। কার বাড়িতে কতগুলো মদ বেরুলো, কার বাড়িতে কতগুলো ইয়াবা ট্যাবলেট বেরুলো।

[৪] টুকু বলেন, এখন করোনায় আসছে। মৃত্যুর সংখ্যার হার বেড়ে গেছে, সংক্রমণ সংখ্যা বেড়ে গেছে। এগুলোকে পাশ কাটানোর জন্য এখন মদের বোতল, ইয়াবা, কী সব নাম-টাম শুনি নাই কখনও এলএসডি-ফেলএসডি, এসব নিয়ে করছে। ছবি তুলে টেলিভিশনে দেখাচ্ছে।

[৫] বিএনপির ‘করোনা পর্যবেক্ষণ সেল-এর আহ্বায়ক টুকু দাবি করেন, মহামারী নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। দেশের মানুষ যে আজকে হাসপাতালে জায়গা পাচ্ছে না, মফস্বল থেকে আজকে ঢাকা শহরে লোক পাঠাচ্ছে, সেদিকে সরকারের নজর নাই। জেলা হাসপাতালগুলোতে জায়গা নাই, অক্সিজেন সিলিন্ডার নাই। এভাবে দেশ চলছে, দেশ চালাচ্ছে তারা।

[৬] এই পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, গত বছর জেলায় জেলায় আমরা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছিয়েছি। প্রায় সাড়ে তিন কোটি মানুষের ঘরে আমরা খাবার পৌঁছতে পেরেছিলাম। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে সব স্তরের কর্মীরা জেল-জুলুম-মামলা-মোকদ্দমা-নিপীড়ন-নির্যাতনের পরেও নিজের পকেট থেকে অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, খাবার যোগাড় করে পৌঁছে দিয়েছে। সম্পাদনা: হাসান হাফিজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়