শিরোনাম
◈ সাফ ফুটব‌লে অংশ নি‌তে ঢাকায় হামজা চৌধুরী, রা‌তে আস‌ছেন ফারহান ◈ দক্ষিণ আফ্রিকা সফ‌রে বাংলা‌দেশ দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীর ঢাকায় ব্যাটারি রিকশা ‘উধাও’, বিভিন্ন সড়কে কমেছে অটোরিকশা চলাচল ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত, দিল্লিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার ◈ লোপেজ ঝলকে আতলেতিকো বধ, শীর্ষস্থান অটুট বার্সেলোনার ◈ এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে বিদেশি গুপ্তচরদের নজরদারির সন্দেহ, পরকীয়ার সম্পর্কও স্বীকার ◈ ৮ গোলের মহারণে শেষ মুহূর্তের নাটক, হার এড়ালো ম‌্যা‌নচেস্টার ইউনাইটেড ◈ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চেয়ে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ কামনায় ৬ ব্রিটিশ রাজনীতিকের চিঠি ◈ অ্যাশেজ থাকলেও ৬২৭ কোটি টাকা লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা: ৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৪:৫৭ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে অ্যাম্বার তালিকাভুক্ত হলো ফ্রান্স, সবুজ তালিকাভুক্ত হলো আরো সাতটি দেশ

সাকিবুল আলম: [২] ফ্রান্স থেকে সম্পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা ৮ আগস্টের পর থেকে কোয়ারেনটাইনে না থেকেই সরাসরি ইংল্যান্ড, স্কটল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডে প্রবেশ করতে পারবে। বিবিসি

[৩] যুক্তরাজ্যে ভ্রমনবিধির নীতি অনুযায়ী অ্যাম্বার তালিকায় প্রবেশ করলো ফ্রান্স। তবে মেক্সিকোতে অবস্থানকারী কয়েক হাজার ব্রিটিশ নাগরিক এখন লাল তালিকাভুক্ত হয়েছে। মেক্সিকো এখন সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ চারটি এলাকার মধ্যে একটি। সবুজ তালিকায় নতুন করে যোগ হওয়া সাতটি দেশের মধ্যে রয়েছে জার্মানি, অস্ট্রিয়া ও নরওয়ে।

[৪] এতে সবুজ তালিকাভুক্ত দেশের সংখ্যা ২৯ থেকে বৃদ্ধি পেয়ে ৩৬ হলো। সবুজ তালিকাভুক্ত দেশগুলো কোয়ারেনটাইনে না থেকেই সরাসরি যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে। তবে একেক দেশের পর্যটকদের ক্ষেত্রে একেক ধরনের নিয়ম রয়েছে। তাই যুক্তরাজ্যের সবুজ তালিকাভুক্ত দেশগুলো যে অন্য দেশেও কোয়ারেনটাইন ছাড়া প্রবেশাধিকার পাবে এমন কোনো নিশ্চয়তা নেই।

  • সর্বশেষ