শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৩:১৪ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলের বাসাইলে করোনা টিকা গ্রহণের আগ্রহ বেড়েছে

আরিফুল ইসলাম: [২] টাঙ্গাইলের বাসাইলে স্বেচ্ছায় করোনা টিকা নেওয়ার প্রবণতা বেড়েছে। বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা দান কেন্দ্রে প্রতিদিন বাড়ছে ভিড়, টিকা নিতে আসছে সকল শ্রেণি-পেশার জনসাধারণ।

[৩] বৃহস্পতিবার (৫ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের সবগুলো টিকা বুথে ছিলো পর্যাপ্ত ভিড়।কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই চলছে টিকা দানকার্য।

[৪] প্রথম ডোজের টিকার জন্য অনেকে রেজিষ্ট্রেশন করলেও সবাই টিকা নেয়নি কিন্তু প্রথম ডোজ যারা নিয়েছে প্রায় সবাই দ্বিতীয় ডোজ টিকা নিচ্ছে। টিকাদান চলছে সকাল থেকে দুপুর পর্যন্ত। এখন পর্যন্ত বাসাইলে প্রায় ১৪২১ স্যাম্পল পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৮৪ এবং করোনা আক্রান্ত হয়ে উপজেলায় মারা গেছে ১৪ জন।

[৫] উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের আদাজান থেকে করোনা টিকা নিতে আসা রোজি আক্তার জানান, আমি করোনা টিকা স্বাভাবিকভাবেই নিয়েছি, কোনো সমস্যা হয়নি। আমি অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করে টিকা নিতে এসেছি।

[৬] বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, এখন করোনার ১ম ডোজের সঙ্গে ২য় ডোজ টিকাদান চলছে। এখন পর্যন্ত ১ম ডোজের টিকা নিয়েছেন ৭৮৬১, ২য় ডোজের টিকা নিয়েছেন ৩৫৭৬ জন। উপজেলায় মোট রেজিষ্ট্রেশন করেছেন প্রায় ১২ হাজার ৪৮৩ জন।

[৭] বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী সকল জনগণকে করোনা টিকা নিতে হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়