শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ১০:০৭ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃটিশ মন্ত্রীর সাথে প্রবাসী অধিকার পরিষদের মতবিনিময়

সাইদুল ইসলাম; লন্ডন থেকেঃ যুক্তরাজ্যের যোগাযোগ মন্ত্রী( ট্রান্সপোর্ট সেক্রেটারী) রবার্ট কোর্ট এমপির সাথে প্রবাসী বাংলাদেশীদের প্রতিনিধিত্বকারী অধিকার ভিত্তিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাংলাদেশের গনতন্ত্র, আইনের শাসন, রোহিঙ্গা ইস্যু, ইন্ডিয়ার আধিপত্যবাদ সহ বৃটিশ-বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় স্থান পায়। আজ বোধবার রবার্ট কোর্টের নির্বাচনী এলাকা অক্সফোর্ডস্থ অফিসে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার ও সহ সভাপতি সাইদুল ইসলাম। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি হাফেজ আব্দুল মোবিন, সাধারণ সম্পাদক খন্দকার সাইদুজ্জামান সুমন ও অর্থ সম্পাদক শাহরিয়ার সিদ্দিকী মান্না। প্রতিনিধিদলের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদ্য সাবেক ভিপি নূরুল হক নূরের পক্ষ থেকে রবার্ট কোর্ট এমপিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। রবার্ট কোর্ট বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করে আগামীদিনে সুন্দর কোন সময়ে বাংলাদেশ সফর করবেন বলে নিশ্চিত করেন। একই সাথে তিনি প্রতিনিধি দলের মাধ্যমে নূরুল হক নূরকেও যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

  • সর্বশেষ