শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গল বার্ড পার্কে অভিযান চালিয়ে বন্যপ্রাণী উদ্ধার 

সোহেল রানা: [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালি ঘাট এলাকায় অবস্থিত শ্রীমঙ্গল বার্ড পার্ক এন্ড ব্লিডিং ( প্রজনন) সেন্টার থেকে বুধবার (৪ আগষ্ট) দুপুর প্রায় ২ ঘটিকায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ক্রাইম কন্ট্রোল ইউনিট ও শ্রীমঙ্গল র্যাব ৯ সদস্যরা অভিযান চালিয়ে ২ টি বিরল প্রজাতির বাঁশ ভাল্লুক, ১টি বানর, ১ টি হিমালয় প্রজাতির শকুনসহ সর্বমোট ৪ টি বন্য প্রাণী উদ্ধার করে।

[৩] উদ্ধারকৃত বন্যপ্রাণী কমলগঞ্জ উপজেলা অধীনস্থ লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী রেসকিউ সেন্টার নেওয়া হয়েছে। বন্য প্রাণী উদ্ধারের বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহিদুল আলম জানান বন্য প্রাণী আইন লঙ্ঘন করে অবৈধভাবে পার্কে আটকে রাখায় বন বিভাগ ও র্যাব সদস্যদের সমন্বয়ে অভিযান করে খাঁচায় আটককৃত বন্য প্রাণী উদ্ধার করে লাউয়াছড়া বন্য প্রাণী রেসকিউ সেন্টার রাখা হয়েছে।

[৪] উদ্ধারকৃত প্রাণী গুলো রেসকিউ করে পরবর্তী লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে বলে জানান। অভিযানে বন্য প্রাণী উদ্ধার করা হলেও কাউকে আটক করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়