শিরোনাম
◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০৫:৫৫ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রসূতি মায়েদের টিকা দেয়ার সিদ্ধান্ত হয়নি, গুণগত মান যাচায়ের পর পরর্বতী সিদ্ধান্ত: ডা. এবিএম খুরশীদ

শাহীন খন্দকার: [২] প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে করোনাভাইরাসের কোন টিকা বেশি কার্যকর হবে, সেটি জানার পর তাদের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে। বুধবার (০৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এসব কথা বলেন।

[৩] তিনি বলেন, তাদের টিকা দেয়ার ব্যাপারে জাতীয় কমিটির সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছেছে। এটা নিয়ে আমরা কাজ করছি। তাদের দ্রুত টিকা দেয়া হবে।

[৪] তিনি আরও বলেন, যাদের এনআইডি নেই, তারা সংশ্লিষ্ট অফিসে আবেদন করলেেই দ্রুত তাদের টিকা দেয়া হবে। এ বিষয়ে এনআইডি অফিসের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কথা হয়েছে। টিকা মজুতের বিষয়ে তিনি বলেন, অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে। নিবন্ধনের পর যারা টিকা পেতে মোবাইল ফোনে এসএমএস দেরিতে পাচ্ছেন বা অনেকে পাচ্ছেন না, তাদের বিষয়টি সমাধানের জন্য আইসিটি বিভাগকে বলা হয়েছে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়