শিরোনাম
◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাবানলে ধ্বংস হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বনভূমি

লিহান লিমা: [২] উত্তর আমেরিকা থেকে ইন্দোনেশিয়া, বিশ্বের বিভিন্ন অঞ্চলে আগুনে পুড়ছে বনাঞ্চল। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (এফআইআরএমএস) জানায়, বিশ্বের বিভিন্ন অংশে দাবানল ছড়িয়ে পড়েছে। আনাদুলু এজেন্সি

[৩] সংস্থাটির তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অঞ্চর, আফ্রিকান মালভূমি, উত্তর আরব উপদ্বীপ এবং ইউরোপের ভূমধ্যসাগরীয় উপকূলের পাশাপাশি উত্তর ও পূর্ব ইউরোপ আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

[৪] এশিয়ায় ভারতের উপকূলে এবং রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের পাশাপাশি চীন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় আগুন শনাক্ত হয়েছে।

[৫] ভূমধ্যসাগরের উপকূলবর্তী ইতালি, স্পেন ও গ্রীসের মতো ইউরোপিয় দেশগুলোও বনাঞ্চলের আগুনের সঙ্গে লড়াই করছে।

[৬] ইউরোপিয় কমিশনের একটি আগুনের চিত্র বিষয়ক একটি জরুরী মানচিত্রে দেখা যায়, ইইউভূক্ত দেশগুলোতে অন্তত একসপ্তাহ ধরে বিভিন্ন আকারের আগুন জ্বলছে। সমগ্র মহাদেশে বড় এবং ছোট ছোট আগুন প্রায় রাশিয়ার উত্তরে পৌঁছেছে।

[৭] গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৮’শরও বেশি আগুন ছড়িয়ে পড়েছে। সার্ডিনিয়া দ্বীপের ওরিস্তানে প্রদেশের গ্রামাঞ্চলে গত ২৪ জুলাই লাগা আগুনে ২৪ হাজার হেক্টর বনভূমি পুড়েছে, দেড় হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় গ্রীসের কর্তৃপক্ষ ৫৮টি স্থানে আগুন নেভাতে কাজ করছে। গত ২৬ জুলাই স্পেনের উত্তর কাতালোনিয়ার সান্তা কলোমা পৌরসভায় ১ হাজার ৬৫৭ হেক্টর ভূমি আগুনে পুড়ে যায় এবং ১৪জনকে সরিয়ে নেয়া হয়।

[৮] রাশিয়ার উত্তর-পূর্ব ইয়াকুটিয়া অঞ্চলে এই মাসে শুরু হওয়া আগুনে ১৩ লাখের বেশি হেক্টর বনভূমি ইতোমধ্যে আগুনে পুড়ে গিয়েছে। এখনো ১৪৪টি স্থানে আগুন নেভানোর কাজ করছেন কর্মীরা।

[৯] সোমবার পাওয়া তথ্য অনুযারে, যুুক্তরাষ্ট্রের ১৩টি রাজ্যে ৯১টি দাবানলে সাড়ে ৪ লাখ হেক্টর বনভূমি পুড়েছে। এছাড়া আইডাহো, আলাস্কা এবং মিনেসোটায় নতুন দাবানলের খবর পাওয়া গিয়েছে। কানাডায় চলতি বছরে এ পর্যন্ত বনাঞ্চলে ৪ হাজার ৫৭৬ বার আগুন লাগার ঘটনা ঘটেছে। এটি গত এক দশকের গড় হারের চেয়ে হাজার গুণ বেশি।

  • সর্বশেষ