শিরোনাম
◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ টানা যুদ্ধে চাপে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে আসছে মার্কিন ক্ষেপণাস্ত্রের ভান্ডার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা সরকারের অগ্রাধিকার

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০১:১২ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা ছাড়া ১৮ বছরের উর্ধ্বে কেউ বাড়ি থেকে বের হলে শাস্তি হবে, এমন সিদ্ধান্ত নেয়নি সরকার: তথ্যমন্ত্রী

মহসীন কবির: [২] বুধবার (৪ আগস্ট) দুপুরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। যমুনা টিভি ও জাগোনিউজ২৪

[৩] মন্ত্রী বলেন, ‘গতকাল যে বৈঠক হয়েছে, মূলত বেশিরভাগ অনলাইনে সংযুক্ত ছিলেন। আমিও অনলাইনে সংযুক্ত ছিলাম। সেখানে আসলে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি যে ১৮ এর বেশি বয়সের কেউ টিকা না নিয়ে বের হলে, তা শাস্তিযোগ্য অপরাধ হবে।’

[৪] তিনি বলেন, ‘সিদ্ধান্ত যেটি হয়েছে, মাস্ক পরার ওপর বেশি জোর দেয়া হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি যাতে সবাই মানে, সেটির ওপরও জোর দেয়া হয়েছে। মাস্ক না পরলে যাতে ইন্সট্যান্টলি (তাৎক্ষণিক) শাস্তি দেয়া যায়, সেজন্য পুলিশের কাছে এ ধরনের...। অবশ্য বিচারিক ক্ষমতা নয় কিন্তু পুলিশ যেমন রাস্তায় যানবাহনকে জরিমানা করে, আইনের মধ্যে থেকে কীভাবে সেটা করা যায়, সে বিষয়ে সবাই অভিমত ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়