শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ১২:০৬ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বন্ধ থাকবে ব্যাংক

নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহতভাবে বাড়তে থাকায় পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার (৪ আগস্ট) ব্যাংক বন্ধ থাকবে। এর আগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী একই কারণে গত রোববারও (১ আগস্ট) ব্যাংক বন্ধ ছিল।

২৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন নতুন নির্দেশনা জারি করে। নির্দেশনা অনুযায়ী, ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে। ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষে করতে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রমের ক্ষেত্রে ১৩ জুলাই জারি করা অন্যান্য নির্দেশনা বহাল থাকবে। এ দিকে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো বুধবার বন্ধ থাকবে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে বলা হয়, করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এছাড়া ২, ৩ ও ৫ আগস্ট (সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

  • সর্বশেষ