শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০২:১৪ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে কঠোর বিধিনিষেধ

আনিস তপন, মহসীন কবির: [২] করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরো পাঁচ দিন বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পর থেকে সকল অফিস আদালত, গণপরিবহন দোকান-পাট খুলে দেওয়া হবে ।

[৩] মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ তিনি বলেন, আমরা মানুষের চলাচল সহজ করে দেবো কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনেক বেশি কঠোর হবো।

[৪] তিনি বলেন, আগামী সাত দিনে আমরা ১ কোটি লোককে ভ্যাকসিন দেবো। ১৪ হাজার কেন্দ্রের মাধ্যমে মানুষকে ওয়ার্ড পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হবে। তিনি বলেন, এক্ষেত্রে আমরা বয়স্কদের অগ্রাধিকার দেবো। আমরা আশা করি সকলে নিজ দায়িত্বে কেন্দ্রে এসে ভ্যাকসিন গ্রহন করবেন। প্রতিটি ইউনিয়নে দুইটি করে কেন্দ্র থাকবে আর সিটিতে ৫/৬ টি কেন্দ্রে।

[৫] তিনি বলেন, ১১ তারিখে সকল পর্যায়ের মানুষ যারা কাজ করছেন তারা ভ্যাকসিন নেবেন এবং সনদ নিয়ে কাজে যোগ দেবেন। দেশের আঠারো বছরের উপরে সকল নাগরিক ভ্যাকসিন নেবেন। যারা স্বাস্থ্যবিধি মানবেন না তাদের মানাতে প্রয়োজনে আইন প্রণয়ন করা হবে। আমরা জানিনা করোনার সংক্রমণ কবে কমবে। কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়