শিরোনাম
◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ ◈ বোলারদের ব্যর্থতায় ভারত শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জেতা টেস্ট ড্র কর‌লো ◈ টুকু আসে, টুকু যায়—লোডশেডিং নিয়ে রুমিন ফারাহানা (ভিডিও) ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৫৫ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি: বিরোধী দলের নেতা (ভিডিও) ◈ রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি ◈ অগ্ন্যাশয় ক্যান্সারে নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধের অনুমোদন যুক্তরাষ্ট্রে ◈ এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি: সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৬:০৭ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা সেতু নির্মাণকাজের অগ্রগতি ৯৪ দশমিক ২৫ শতাংশ

মারুফ মালেক: [২] দেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প পদ্মা সেতুর নির্মাণকাজ এখন শেষের পথে। ধাপে ধাপে কাজ এগিয়ে চলেছে। মূল সেতু দৃশ্যমান হওয়ার পর এবার যানবাহন চলাচলের জন্য উপযোগী হয়ে উঠছে কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু।

[৩] প্রতিকূল আবহাওয়া, নানা গুজব ও করোনাভাইরাসের সঙ্কট উপেক্ষা করে পদ্মা সেতুর কাজ জুলাই মাস পর্যন্ত এগিয়েছে ৮৭ দশমিক ২৫ শতাংশ। আর মূল সেতুর কাজের অগ্রগতি ৯৪ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ মূল সেতুর কাজের আর বাকি মাত্র ৫ দশমিক ৭৫ শতাংশ। সেতুর সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে এক হাজার ৪৯৯ কোটি ৫১ লাখ টাকা। এছাড়া ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ খাতে বরাদ্দ চার হাজার ৩৪২ কোটি ২৬ লাখ টাকা।

[৪] পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের মঙ্গলবার (৩ আগস্ট) সকালে এ তথ্য জানান।

[৫] সেতুর প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, মূল সেতুর কাজের চুক্তিমূল্য প্রায় ১২ হাজার ৪৯৪ কোটি টাকা। যার মধ্যে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার ২৬৮ কোটি টাকা। আগামী ১১ মাসের মধ্যে বাকি কাজ সম্পন্ন করতে হবে। মূল সেতুর মধ্যে দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্লাব বসানো হবে। এরইমধ্যে দুই হাজার ৮৩১টি স্লাব বসানো হয়েছে। আর পাঁচ হাজারটি শেয়ার পকেটের মধ্যে এক হাজার ৯৭৯টি এবং ১২ হাজার ৩৯০টি প্যারপেট ওয়ালের মধ্যে তিন হাজার ৬০৬টি স্থাপন সম্পন্ন হয়েছে।

[৬] এছাড়া মাওয়া ও জাজিরার ভায়াডাক্টে ৪৩৮টি সুপারটি গার্ডারের মধ্যে ৪৩৮টি ওবং ৮৪টি রেলওয়ে আই গার্ডারের মধ্যে ৮৪টিই স্থাপন করা হয়েছে। মূল সেতুর মোট ৪১টি ট্রাস রয়েছে, যার সবগুলো ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। যার দৈর্ঘ্য ছয় হাজার ১৫০ মিটার বা ৬ দশমিক ১৫ কিলোমিটার।

[৭] প্রকৌশল বিভাগ আরও জানায়, পদ্মা সেতু প্রকল্পের সর্বমোট বাজেট ৩০ হাজার ১৯১ কোটি ৩৯ লাখ টাকা। যার মধ্যে গত জুলাই মাস পর্যন্ত ব্যয় হয়েছে ২৫ হাজার ৮৮৮ কোটি ৪০ লাখ টাকা। আর মূল সেতু কাজের চুক্তিমূল্য ১২ হাজার ৪৯৩ কোটি ৮৮ লাখ টাকা। যার মধ্যে এ পর্যন্ত ব্যয় হয়েছে ১১ হাজার ২৬৭ কোটি ৩৯ লাখ টাকা। সেতু প্রকল্পের আওতায় নদী শাসনের অগ্রগতি হয়েছে ৮৪ দশমিক ২৫ শতাংশ। নদী শাসন কাজের চুক্তিমূল্য আট হাজার ৯৭২ কোটি ৩৮ লাখ টাকার মধ্যে ব্যয় হয়েছে ছয় হাজার ৭১৭ কোটি ৭৩ লাখ টাকা।

  • সর্বশেষ