শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০৩:৩৯ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে যাত্রীর লাথিতে প্রাণ গেলো রিকশা চালকের

ইমদাদুল হক: [২] সাভারের আশুলিয়ায় অটোরিকশার ভাড়া নিয়ে যাত্রী ও চালকের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে যাত্রীর লাথিতে মারা গেছেন আলিম হোসেন (৪০) নামের এক অটোরিকশা চালক। এ ঘটনায় ওই যাত্রীকে স্থানীয়রা আটক করে পুলিশ পুলিশের হাতে তুলে দেন।

[৩] সোমবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইউসুফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] মৃত অটোরিকশা চালক গাজীপুরের বাগবাড়ি মধ্যপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় আঞ্চলিক সড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

[৫] আটক ফজলুল হক (৩৫) শেরপুরের নালিতাবাড়ী এলাকার মোহাম্মদ আব্দুল লতিফের ছেলে। তিনি বর্তমান গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায় বসবাস করেন।

[৬] স্থানীয়রা জানান রিকশা চালক ১০ টাকা ভাড়া চাইলে রিকসা আরোহী ৫ টাকা ভাড়া দিতে চায়। এই নিয়ে বাকবিতন্ডায় রিকশা আরোহী চালক লাথি মারে।

[৭] প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে ধনাইদ এলাকার ইউসুফ মার্কেট যাওয়ার কথা বলে রিকশায় ওঠেন ফজলুল। তিনি ইউসুফ মার্কেট এলাকায় পৌঁছলে রিকশাচালক আলিম হোসেনের সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতন্ডার এক পর্যায়ে অটোরিকশা চালককে লাথি মারেন ফজলুল। এসময় রিকশা চালক আলিম রিকশার সাথে ধাক্কা খায় এবং মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফজলুলকে আটক করে পুলিশ।

[৮] আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই সুদীপ কুমার গোপ জানান, এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আটক করা হয় যাত্রী ফজলুল হককে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়