শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০৮:৩০ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাড্ডা হাড্ডি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : [২] নিকোলাস পুরানোর অসাধারণ এক ইনিংসেও (৩৩ বলে ৬২ রান) পাকিস্তানকে দমিয়ে রাখতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাবর আজমের নান্দনিক ব্যাটিং আর হাফিজের বোলিং তোপে শেষ হাসি হাসলো পাকিস্তান। ম্যাচ জিতে ৭ রানে।

[৩] শনিবার (৩১ জুলাই) রাতে গায়ানায় অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিতে পাকিস্তানের জয় ৭ রানের। ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ৪ উইকেটে ১৫০ রানে।

[৪] এদিন পাকিস্তানের জয়ের নায়ক মোহাম্মদ হাফিজ। ৪ ওভার বোলিংয়ে মাত্র ৬ রান খরচায় যিনি ১ উইকেট তুলে নেন। ব্যাট হাতে অবশ্য ৬ রানের বেশি করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার।

[৫] তবে অধিনায়ক বাবর আজমের ৪০ বলে ৫১ ও মোহাম্মদ রিজওয়ানের ৩৬ বলে ৪৬ রানে ভর করে ৮ উইকেটে ১৫৭ রানের পুঁজি গড়ে পাকিস্তান। জবাবে ক্যারিবীয়দের মন্থর ব্যাটিংটাই পরে ম্যাচ কঠিন করে দেয় তাদের জন্য। চার ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়