শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৪:৫০ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামীম আহমেদ: হেলেনা জাহাঙ্গীর ইস্যু, তবে মূল ইস্যু না

শামীম আহমেদ: রাজনীতির মাঠে আজকে আপনারে যে ভাই, ভাই; আপা, আপা করতে করতে মুখ থেকে লালা ফেলতেছে, দুইদিন পর দল যদি আপনার ওপর থেকে আস্থা উঠায় নেয়, তাহলে এসব সুসময়ের শুভাকাক্সক্ষীরাই আপনাকে সবচেয়ে বেশি গালি দেবে। এই যে হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে এতো নাটক, সেই নাটকে প্রধান চরিত্রকে নিয়ে আমি মোটেও আগ্রহী না। তিনি আজকে যা আছেন, গতকালও তাই ছিলেন, ৫ বছর আগেও তাই ছিলেন। শুধু এতোদিন দলের হাই কমান্ডের সমর্থন পাইছেন, আজকে তার মাথার ওপর সমর্থনের ছাতা সরে গেছে, ব্যাস লাখ লাখ সুসময়ের ভাই-আপারা তারে নিয়ে গালাগালি করতেছে।

হেলেনা জাহাঙ্গীর বা এমন যারা তারকা নেতা আছেন, তাদের নিয়ে আমি চিন্তিত না। নেতা থাকেন। নেতাদের ৭০ ভাগ দুর্নীতিবাজ, সুবিধাভোগী- এটা জানে না এমন কেউ নেই। দুর্নীতিবাজ নেতারাই দলের অর্থের সংকুলান করে, ২০২১ সালে দল এভাবেই চলে। হঠাৎ করে একদিন একজন পত্রিকায়, টিভিতে, সোশাল মিডিয়ায় ভিলেন হয়ে গেলে দলও শুদ্ধ হয়ে যায় না, আর সে ছাড়া বাকি সবাই-ও ফেরেশতা হয়ে যায় না।

ঘটনা হচ্ছে ওই যে আপনাকে সারাক্ষণ আপা, আপা, ভাই, ভাই করে, আপনি যা বলছেন তাই সমর্থন করে, জন্মদিনে কলিজা ফাটায়ে চিৎকার দেয় - এদের মধ্যে কারা কারা আপনার বিপদের দিনে পল্টি মারবে, সেইটা বুঝে নিয়েন। কোনো নেতার অন্যায়কে সমর্থন করি না, কিন্তু সবাইকে এটা সতর্ক করি যে আপনার চারপাশে যে ভাই, আপা বন্দনা, চিৎকার, মোনাজাত, স্লোগান - এগুলার কতোটুকু আসল, কতোটুকু ভনিতাÑ সেটা সময় থাকতে বুঝে নিয়েন! লেখক: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

  • সর্বশেষ
  • জনপ্রিয়