শিরোনাম
◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৪:২৬ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী বিভাগের ৩২ হাজার ৮৮০ জন নিলো করোনার টিকা

মঈন উদ্দীন: [২] বিভাগে একদিনে ৩২ হাজার ৮৮০ জন করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। বিভাগের জেলা ও রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) মিলে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩২ হাজার ২৩ জন।

[৩] এছাড়া জেলাগুলোতে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৮৫৭ জন। শুধু রাসিকে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ হাজার ৪৯০ জন নারী ও পুরুষ। আর রাসিকের ওয়ার্ডগুলোতে ১ হাজার ৯১৩ জন পুরুষ ও ১ হাজার ৫৭৭ জন নারী করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

[৪] বৃহস্পতিবার (২৯ জুলাই) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে দেখা গেছে- রাজশাহী জেলার চেয়ে নগরে করোনার টিকা নিয়েছেন বেশি মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- রাজশাহী বিভাগের জেলাগুলোতে করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন ২৮ হাজার ৫৩৩ জন নারী ও পুরুষ। এদিন করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন ১৫ হাজার ৪৭২ জন পুরুষ ও নারী ১৩ হাজার ৬১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩৮৮ জন পুরুষ ও ৪৬৯ জন নারী।

[৫] এতে বলা হয়- রাজশাহীতে ৩ হাজার ৯২ জনকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৫৬ জন পুরুষ ও ১ হাজার ৪৩৬ জন নারী। চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৯৯২ জনের মধ্যে ১ হাজার ১৩৭ জন পুরুষ ও ৮৫৫ জন নারীকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এছাড়া ২৫ জন পুরুষ ও ৫০ জন নারী মিলে ৭৫ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।

[৬] বিভাগের নাটোর জেলায় ১ হাজার ৯৩০ জন পুরুষ ও ১ হাজার ৮২৩ জন নারী মিলে ৩ হাজার ৭৫৩ জন করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন। এছাড়া ১৮ জন পুরুষ ও ২৬ জন নারী মিলে ৪৪ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ