শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০৪:৫৮ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিচার বিভাগে করোনায় আক্রান্ত ৯৬৫ জন

জেরিন আহেমদ : [২] করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দেশে এখন পর্যন্ত অধস্তন আদালতের মোট ৩২৫ জন বিচারক এবং ৬৪০ জন সহায়ক কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে সারাদেশের অধস্তন আদালতের ৫৯ জন বিচারক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

[৩] বৃহস্পতিবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। খবর আর টিভি, সময় টিভি

[৪] তিনি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সারাদেশের অধস্তন আদালতের মোট ৩২৫ জন বিচারক এবং ৬৪০ জন সহায়ক কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত বিচারকদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬৪ জন। দুই জন বিচারক কর্মরত অবস্থায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা আক্রান্ত সহায়ক কর্মচারীদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮৯ জন এবং ৮ জন মারা গেছেন।

[৫] সাইফুর রহমান বলেন, এই মুহূর্তে অধস্তন আদালতের ৫৯ জন বিচারক এবং ১৪৩ জন সহায়ক কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

[৬] এদিকে করোনায় আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণ বেড়েছে।

[৭] এ সময় মারা গেছেন আরও ১০ হাজার ১৩৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫৯ হাজার ১০৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়